ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৮:৫৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীসহ সারাদেশ ডেঙ্গু  রোগী শুন্য হাসপাতাল 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে নতুন কোন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। ঢাকার ৪৭টি হাসপাতালে ২জন এবং অন্যান্য বিভাগে একজন রোগী ভর্তি রয়েছে। এছাড়া চলতি বছর জানুয়ারি ১ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩৩ জন। হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩১ রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
=